মাছ ধরতে গিয়ে নদীর জলে তলিয়ে গেল রাকেশ শীল নামে এক যুবক।ঘটনা শুক্রবার দুপুরে আমতলী থানাধীন ঈশানচন্দ্র নগর ব্রিজ সংলগ্ন সিনাই নদীতে।ঘটনার ২৪ ঘন্টা পরও নিখোঁজ যুবকের কোন হদিস পায়নি এনডিআরএফ এর উদ্ধারকারী দল।জানা গেছে নিখোঁজ যুবকের বাড়ি ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় সংলগ্ন বাবুল চৌমুহনী এলাকায়।শুক্রবার দুপুরে তিন চারজন বন্ধুকে সঙ্গে নিয়ে মাছ ধরার উদ্দেশ্যে ঈশানচন্দ্র নগর ব্রিজের পূর্ব পাশে সিনাই নদীর তীরে উপস্থিত হয় মাছ ধরার উদ্দেশ্যে।মাছ ধরার পাশাপাশি সকলে মিলে মদ্যপান করেছে বলে খবর।এরই মধ্যে মাছ ধরার জাল নদীর কোন একটি জায়গায় আটকে যাওয়ায় অন্য এক বন্ধুর পাশাপাশি রাকেশ শীল ও নদীর জলে নামে।কিন্তু নদীর জলের স্রোতের গতিবেগ আন্দাজ করতে না পারায় মুহূর্তের মধ্যেই নদীর জলে তলিয়ে যায় রাকেশ।বন্ধুদের সামনে এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটলেও কারোর কিছু করার ছিল না।সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় অগ্নি নির্বাপক দপ্তরের পাশাপাশি আমতলী থানায়।তারা ঘটনাস্থলে ছুটে এসে এনডিআরএফ টিমের প্রয়োজনীয়তা বোধ করে তাদেরকেও ঘটনাস্থলে ডাকা হয়।সন্ধ্যা ছয়টা থেকে এনডিআরএফ এর জওয়ানরা ডুবুরি সহ নদীতে নামে উদ্ধার কাজের জন্য।রাত দশটা পর্যন্ত উদ্ধার অভিযান চালালেও খালি হাতেই ফিরতে হয়েছে উদ্ধারকারী দলকে।পরদিন অর্থাৎ শনিবার সকাল সাতটা থেকে লাগাতর উদ্ধার অভিযান চালিয়েও রাকেশের কোন হদিস পাওয়া যায়নি।
অবশেষে দুদিন পর রবিবার সকালে ভেসে উঠল নদীতে তলিয়ে যাওয়া রাকেশ শীলের মৃতদহ।ফলে এই হৃদয়বিদারক দুর্ঘটনাটিকে কেন্দ্র করে গোটা এলাকায় শোকের আবহের সৃষ্টি হয়েছে।

































