মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ধলাই জেলার এক জনজাতি যুবতিকে আগরতলা রেল স্টেশন সংলগ্ন হোটেলে ধর্ষণের অভিযোগে রবিবার আমতলী থানার পুলিশের হাতে আটক হয় কন্টেন্ট ক্রিয়েটের আদিত্য দাস।খবর নিয়ে জানা গেছে সিদ্ধি আশ্রম এলাকায় একটি মোবাইল দোকান রয়েছে তার।আর এই মোবাইল দোকান থেকেই ওই উপজাতি যুবতীকে একটি দামি মোবাইল ফোন গিফট করবে বলে তাকে আগরতলায় ডেকে এনে এই জঘন্যতম অপরাধ সংগঠিত করেছে বলে আমতলী থানায় অভিযোগ দায়ের করেন ওই নির্যাতিতা যুবতী।































