নিউজ গ্যালারি প্রতিনিধি বিশালগড়ঃ১৩ নভেম্বর।
কমলাসাগর মিয়াপাড়া চা-বাগানে অবস্থিত বলাকা গেস্ট হাউসে সিপাহীজলা জেলা পুলিশ সুপারের অফিসে কর্মরত এক পুলিশ কনস্টেবলের স্ত্রীকে নিয়ে ফস্টিনস্টি করতে গিয়ে মধুপুর থানার পুলিশের হাতে আটক কৈয়াঢেপা এলাকার পাচারকারী হিসেবে পরিচিত ইমন হোসেন।খবর নিয়ে জানা গেছে গত এক বছর ধরেই এই লজটিতে অবৈধ কাজকর্ম চলে আসছে বলে স্থানীয়দের তরফে অভিযোগ।শুক্রবার তার হাতেনাতে প্রমাণও পাওয়া গেল।কোনও ধরণের রেজিস্ট্রার মেইন্টিন এবং পরিচয় পত্র না রেখেই অবৈধ কাজের জন্য রুম দেওয়া হচ্ছে গেস্ট হাউসের ম্যানেজার রাজু রাজ রিয়াং এর প্রচ্ছন্ন মদতে।শুক্রবার অবৈধ কার্যকলাপের খবর পেয়ে সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা ঘটনাস্থলে পৌঁছে মধুপুর থানায় খবর পাঠায়।মধুপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গেস্ট হাউজের রুম থেকে কৈয়াঢেপা এলাকার বাসিন্দা ইমন হোসেন ও তার অবৈধ প্রেমিকা উদ্ধার করে থানায় নিয়ে আসেন।খবর নিয়ে জানা গেছে এলাকার দালাল রঞ্জিত দাস দুজনকে দশ হাজার টাকার বিনিময়ে এই লজে নিয়ে আসেন।ফলে এলাকার পরিবেশ বিনষ্টকারী এই চক্রটির বিরুদ্ধে প্রশাসন এবং স্থানীয়রা কি পদক্ষেপ গ্রহণ করে সেটাই দেখার বিষয়।































