আবারও বিশালগড় বাইপাস থেকে উদ্ধার নেশা সামগ্রী।শুক্রবার সন্ধ্যায় চেকিং চলাকালীন একটি টমটম গাড়ি থেকে তল্লাশি চালিয়ে প্রচুর পরিমাণ ইয়াবা ট্যাবলেট ও ব্রাউন সুগার উদ্ধার করতে সক্ষম হয়েছে বিশালগড় থানার পুলিশ।জানা গেছে আটক চালকের নাম সুমন দেব।বাড়ি বিশালগড় বনবিহার এলাকায়।তার বিরুদ্ধে এনডিপিএস ধারায় একটি মামলা নথিভুক্ত করে তদন্ত শুরু করেছে বলে জানিয়েছেন দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিক।

































