বুধবার সন্ধ্যায় সেকেরকোট উত্তম চৌমুহনী জাতীয় সড়কে রাজস্থানের একটি RJ37EA0949 নম্বরের দাড়ানো মালবাহী ট্রাকের পেছন এসে সজোড়ে ধাক্কা মারে TR07C9585 নম্বরের একটি সুপার স্প্লেন্ডার বাইক।এতে বাইকে থাকা দুজনের মধ্যে ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইক আরোহীর।পেছনে থাকা যুবকেরও গুরুতর আঘাত লাগে।খবর পেয়ে বিশাল বড় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা দুজনকেই উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা একজনকে মৃত বলে ঘোষণা করেন।অপরজনকে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয় আগরতলা জিপিপি হাসপাতালে।































