বুধবার সম্পন্ন হল ১৯ আমতলী গোলাঘাটি এডিসি নির্বাচনী কেন্দ্রের মনোনয়নপত্র দাখিল প্রক্রিয়া।মোট আটজন প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করে।এই বিষয়ে রিটার্নিং অফিসার তথা বিশালগড় মহকুমা শাসক বিঙ্কি সাহা সংবাদ মাধ্যমকে জানান ১৯ আমতলী গোলাঘাটি কেন্দ্রে সিপিআইএম থেকে বৃন্দা রানী দেববর্মা,কংগ্রেস থেকে কেশরাম দেববর্মা,আইপিএফটি থেকে বিকাশ দেববর্মা, বিজেপি থেকে কানু রাজ দেববর্মা,তিপ্রা মথা থেকে বুদ্ধ দেববর্মা,তিপ্রাল্যান্ড স্টেইট পার্টি থেকে অজিত দেববর্মা এবং নির্দল প্রার্থী হিসেবে সুরেন দেববর্মা ও বিচিং দেববর্মা মনোনয়নপত্র জমা করেছে।পাশাপাশি আসন্ন নির্বাচনে ভোটারদের স্বতঃস্ফূর্ত ভোটদানে অংশগ্রহণ করার আহ্বানও জানিয়েছেন তিনি।



































