বুধবার রাতে প্রবল ঝড়বৃষ্টিতে বসতঘরের উপর বিশালাকার গাছ ভেঙ্গে পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে রাজেশ্বরী নগরের বাসিন্দা হিমাংশু দাসের।জানা গেছে গতকাল রাতে অন্যান্য দিনের মত খাওয়া-দাওয়া সেরে ঘুমিয়ে পড়ার পর বৃষ্টি শুরু হয়।একটা সময় ঝড়বৃষ্টি ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে ফুলতলী গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা হিমাংশু দাসের বসত ঘরের উপর বিরাট আকারের গাছ ভেঙে পড়ে।বিরাট শব্দে ঘর থেকে দৌড়ে বেরিয়ে প্রতিবেশীর ঘরে ঢুকে কোন রকমে প্রাণে বাঁচে পরিবারের সদস্যরা।সকালে খবর পাঠানো হয় বিদ্যুৎ অফিস সহ সদরের মহকুমা শাসকের কাছে।ফলে সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে ছুটে আসে বিক্রমনগর তহশিলের তহশীলদার এবং টিএসআর দ্বিতীয় ব্যাটেলিয়নের উদ্ধারকারী দল।তাদের দীর্ঘ প্রচেষ্টায় বসত ঘরের উপর ভেঙ্গে পড়া বিশালাকার গাছটি কেটে বিপদ মুক্ত করা হয়েছে।































