আগরতলা রেল স্টেশনে জিআর পি থানার পুলিশের হাতে পিস্তল ও দুই রাউন্ড তাঁজা গুলি সহ আটক মধুপুরের বিএমএস নেতা সুব্রত দও।জানা গেছে অন্যান্য দিনের মত মঙ্গলবার সকালে আগরতলা জিআরপি থানার পুলিশ স্টেশনে রুটিন তল্লাশি চালাচ্ছিল ঠিক সেই সময় সন্দেহভাজন এক যুবককে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি পিস্তল,দুইটি ম্যাগাজিন এবং দুটি তাঁজা গুলি উদ্ধার করে।সঙ্গে সঙ্গেই পুলিশ তাকে আটক করে জিআরপি থানায় নিয়ে এসে জোর জিজ্ঞাসাবাদ শুরু করে।পুলিশের জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে তার নাম সুব্রত দত্ত বাড়ি মধুপুর থানা এলাকায়।আর এই পিস্তলটি সে বিহার থেকে রেলে আগরতলায় এনেছে এবং সেখান থেকে মধুপুরে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার কথা ছিল।পরে আগরতলা জিয়ার পি এস থানার ওসি রাজু ভৌমিক বিষয়টি জিআরপি থানার উচ্চপদস্থ আধিকারিকদের জানায়।খবর দেওয়া হয় ফরেনসিক ও বিএফ টিমকে।তারা ঘটনাস্থলে ছুটে এসে তদন্ত শুরু করে।জি আর পি থানার ওসি জানিয়েছেন ধৃত সুব্রত দত্তকে বুধবার পুলিশ রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করবে।
































