গাঁজা বিরোধী অভিযানে গিয়ে উওর কলমচৌড়ায় গাঁজা চাষীদের হাতে আক্রান্ত আসাম রাইফেল এর জওয়ান।সিপাহীজলা জেলার গাঁজার মূল ভূখন্ড এই উওর কলমচৌড়ার বরমুড়া এলাকায় আজ সকাল ৯ টা থেকে গাঁজা বিরোধী অভিযানে গেলে ঐ এলাকার গাঁজা মাফিয়া অপু দাস ও মধু দাস এবং দিগ্বিজয় দাসের নেতৃত্বে চলে প্রশাসনের উপর হামলা।আত্মরক্ষার্থে আসাম রাইফেলস এর জওয়ানরাও ১৫/২০ রাউন্ড গুলি চালায়।

































